দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার টাকাসহ মো. শহিদুল ইসলাম (৪০) ওরফে ‘ট্যাবলেট শহিদুলকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ১টার মধ্যে উপজেলার বাগভান্ডার সোনাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।
পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার এসআই মো. আল-আমিন ও এএসআই আবু সাইদের সমন্বয়ে গঠিত একটি দল ছদ্মবেশে অভিযান চালায়। এ সময় শহিদুলের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শহিদুল বাগভান্ডার সোনাতলী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক কারবারের সঙ্গে জড়িত। স্থানীয় উঠতি বয়সী কিশোরদের মাদকাসক্ত করে তোলার পাশাপাশি দিনাজপুর ও রংপুরের বিভিন্ন উপজেলায় মাদক সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ আরও জানায়, শহিদুলকে গ্রেপ্তারে এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একাধিকবার অভিযান চালালেও তিনি বিভিন্ন কৌশলে গ্রেপ্তার এড়িয়ে যান। এবার সাঁড়াশি অভিযানে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, চতুর্থবারের চেষ্টায় মাদকসহ শহিদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার সঙ্গে ভারতীয় মাদক কারবারিদের সরাসরি যোগাযোগ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
যে আই